মনের চাওয়া, মনের ভাবনা ফেবু ওয়ালে দিয়ে দিলাম - গোধুলী বেলা, শাড়ি, ও তুমি। তারপর স্ট্যাটাস দিলাম, - "একটা নীল শাড়ির আত্মকাহিনী"। কিন্তু কোনো একদিন আমায় লিখতে হয়েছিলো লাল শাড়ির আত্মকাহিনী।
তুমি কেমন আছো?
স্বপ্নটা ভেঙ্গে গেলো।
বসে আছি সেই থেকে উঠোনে
একসময় একটা বাদুর মুখ ভেংচি কেটে
উড়ে গেলো ঐ কলাগাছটার দিকে
এলোমেলো ভাবনারা ভিড় করছে
বসে আছি সেই থেকে উঠোনে
একসময় একটা বাদুর মুখ ভেংচি কেটে
উড়ে গেলো ঐ কলাগাছটার দিকে
এলোমেলো ভাবনারা ভিড় করছে
কি স্বপ্ন দেখলাম কিছুক্ষণ আগে?
তুমি কি শাড়ি পরেছিলে?
কষ্ট কি সারা মুখটায় ছেয়ে ছিলো?
তুমি কি শাড়ি পরেছিলে?
কষ্ট কি সারা মুখটায় ছেয়ে ছিলো?
আকাশের দিকে তাকিয়ে ভাবছি
রাতটা আজ কতো স্পষ্ট, চাঁদনি
জোনাকিরা তারাদের মেলা বসিয়েছে
রাতটা আজ কতো স্পষ্ট, চাঁদনি
জোনাকিরা তারাদের মেলা বসিয়েছে
কিছুক্ষনের জন্য ভাবনা ভেঙ্গে গেলো
ঐ দূরের বাড়ির পাশ দিয়ে কে যেনো যাচ্ছে -
এতোরাতে। ঘেউঘেউ করে চলেছে কুকুরেরা
আবারও নিস্তব্দতা। শুধু -
বাতাস খেলা করছে ঐ গাছের পাতার সাথে
ঐ দূরের বাড়ির পাশ দিয়ে কে যেনো যাচ্ছে -
এতোরাতে। ঘেউঘেউ করে চলেছে কুকুরেরা
আবারও নিস্তব্দতা। শুধু -
বাতাস খেলা করছে ঐ গাছের পাতার সাথে
কি স্বপ্ন দেখলাম কিছুক্ষন আগে?
তুমি কেমন আছো?
লাল বেনারসি তুমি পরেছিলে ঠিকই
সেদিনের গতরাতে হয়তো একটুও ঘুমোওনি, কিংবা
সারারাত কেঁদে-কেঁদে চোখ ছিলো তোমার লাল
সেদিনের গতরাতে হয়তো একটুও ঘুমোওনি, কিংবা
সারারাত কেঁদে-কেঁদে চোখ ছিলো তোমার লাল
তুমি কেমন আছো?
কি স্বপ্ন দেখলাম কিছুক্ষণ আগে?
Tags
Poem
