সর্বনাম


 ক্রিং ক্রিং, ক্রিং ক্রিং, ক্রিং ক্রিং,...

  • হ্যালো
  • হ্যালো
  • কে বলছেন?
  • এই তো আমি।
  • আমি কে?
  • আমি হচ্ছি আমি
    আমি হচ্ছি একটি সর্বনাম।
  • কাকে চাই?
  • আমি তো আমিই
    আমি তো আমাকেই চিনিনা।
    আর তুমি?
    দেখলে এবং আবার দেখলে
    ঠিকই স্মরণ করতে পারবো।
    আমি তো আমিই
    আমাকেই চিনিনা।
    আমি যদি আমাকেই চাই
    পারবে কি এই মুহুর্তে
    সামনে আমার আয়না হতে?
  • পা...গো...ল।
    এবং 'খট' একটি শব্দ। তারপর...
    কোনো শব্দ নেই।
আবারও
ক্রিং ক্রিং, ক্রিং ক্রিং, ক্রিং ক্রিং,...
এমনি শুনে চলেছি বহুক্ষন ধরে
ক্রিং ক্রিং, ক্রিং ক্রিং
আর তো কেউ ধরছে না
আমি তো আমিই
আমি হচ্ছি একটি সর্বনাম।

Post a Comment

Previous Post Next Post