মায়ের কোল



মায়ের কোল

কেন যে মায়ের কোল থেকে নামলাম
ভালোই ছিলাম কোলে কোলে
কাজল কালো টিপ কপালে...
বড় হলাম, হতে থাকলাম
বড় কি হলাম?
মায়ের কোল ছাড়লাম;
ছাড়লাম কতো কি
এ কেমন বড় হওয়া আমার?
চামড়ায় ভাঁজ, মুখে বলি রেখা আজ আমার
চুল সাদা, দাড়ি সাদা
সময়ের কাছে পরাজিত সৈনিক
কেন যে মায়ের কোল থেকে নামলাম!

Post a Comment

Previous Post Next Post